রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • জাতীয় সংসদে একদিনে আরও ১০টি বিল পাস

    জাতীয় সংসদে একদিনে আরও ১০টি বিল পাস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস হয়েছে।

    শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো দফাওয়ারী সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যদের সম্মতিতে দ্রুত তা অনুমোদন দেওয়া হয়।

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের একাধিক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে পাঁচটি বিল উত্থাপন করেন। এগুলো হলো— নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬। এসব বিল সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়।

    এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন করলে সেটিও অনুমোদন পায়।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সংসদে গৃহীত হয়।

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আর্থিক খাত সংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেন। এগুলো হলো— আমানত সুরক্ষা বিল, ২০২৬; এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬। সংসদে এগুলোও সর্বসম্মতিক্রমে পাস হয়।

    সংসদ সূত্রে জানা গেছে, অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা ও আইনি ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিলগুলো পাস করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন