রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • প্রবাসী শাহ আলমের মরদেহ পৌঁছেছে ঢাকায়

    প্রবাসী শাহ আলমের মরদেহ পৌঁছেছে ঢাকায়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

    আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরার দিব্বা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন।

    বাংলাদেশ দূতাবাস, আবুধাবি নিহত শাহ আলমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন