রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দেশজুড়ে ইন্টারনেটের ধীরগতির সতর্কতা

    দেশজুড়ে ইন্টারনেটের ধীরগতির সতর্কতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৯ এপ্রিল রাত থেকে ১৩ এপ্রিল ভোর পর্যন্ত ইন্টারনেটে সাময়িক ধীরগতি বা আংশিক বিঘ্ন ঘটতে পারে, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

    বুধবার (৮ এপ্রিল) বিএসসিপিএলসি’র মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিষ্ঠানটি জানায়, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন এসএমডব্লিউ-৫ ক্যাবল সিস্টেমের (এস.১.৫.১ শান্ট ফল্ট রিপেয়ার) রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, মোট ৩ দিন ৮ ঘণ্টা সময়ব্যাপী।

    বিএসসিপিএলসি বলেছে, এ সময়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে, যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা আগের মতো চালু থাকবে।

    সংস্থা জানায়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়। বিএসসিপিএলসি অসুবিধার জন্য গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন