রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দুপুর ১২টা থেকে রাত ৯টা: নতুন সময়সূচীতে দোকান খুলতে চান ব্যবসায়ীরা

    দুপুর ১২টা থেকে রাত ৯টা: নতুন সময়সূচীতে দোকান খুলতে চান ব্যবসায়ীরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল খোলা রাখার সরকারি সময়সীমা পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটি দুপুর ১২টা থেকে রাত ৮ বা ৯টা পর্যন্ত ব্যবসার সুযোগ চেয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এই অনুরোধের তথ্য জানিয়েছেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্তে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে। খুচরা বিক্রির প্রায় ৬০–৭০ শতাংশই সন্ধ্যার পরে হয়, যা ‘পিক আওয়ার’। ২০২৪-২৫ অর্থবছরে খুচরা ও পাইকারি ব্যবসার অবদান জিডিপিতে প্রায় ১৫ শতাংশ।

    দোকান মালিকরা আরও জানান, সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ব্যবসা চালালে কর্মচারীর বেতন, দোকান ভাড়া ও অন্যান্য খরচ সামলানো কঠিন হয়ে যাবে। ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীরা পথে বসতে বাধ্য হতে পারেন। এতে মোট আড়াই কোটি মানুষের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে।

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি খাতে চাপ সৃষ্টি হওয়ায় সরকার ২ এপ্রিল ঘোষণা দেয়, সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ থাকবে। ব্যবসায়ীদের অনুরোধে সময় আরও এক ঘণ্টা বাড়িয়ে রাত ৭টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, মূল ব্যবসার সময় কমে যাওয়ায় তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। তাই তারা দুপুর ১২টা থেকে রাত ৮ বা ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ চাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন