রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • হাসপাতালে রোগীকে ধর্ষণ, আটক যুবক

    হাসপাতালে রোগীকে ধর্ষণ, আটক যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে এক যুবককে পুলিশ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আটক করেছে।

    ঘটনাটি হাসপাতালের তৃতীয় তলায় ঘটে। ভুক্তভোগী নারী কয়েকদিন আগে মারামারির ঘটনায় হাসপাতালে ভর্তি হন। সকালে পানি আনতে নিচে আসার সময় অভিযুক্ত তাকে দ্রুত ডাক্তার দেখিয়ে দেবেন বলে তৃতীয় তলায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।

    আটক আরিফ লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন অ্যাপোলা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন।

    ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে পুলিশে দেওয়া হয়েছে।”

    ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন