রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮
  • রোল্ড ওটস ও আপেল দিয়ে হেলদি ও টেস্টি প্যানকেক

    রোল্ড ওটস ও আপেল দিয়ে হেলদি ও টেস্টি প্যানকেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট বা স্ন্যাকসের জন্য রোল্ড ওটস আর আপেল একটি পারফেক্ট কম্বিনেশন। সহজ ও স্বাদযুক্ত এই প্যানকেক পরিবারের সকল সদস্যই উপভোগ করতে পারবেন।

    উপকরণ:

    • রোল্ড ওটস – ১ কাপ
    • আপেল – ১টা (কুচি বা গ্রেট করা)
    • ডিম – ১টা
    • দুধ – ½ কাপ
    • মধু বা চিনি – ১–২ টেবিল চামচ
    • দারুচিনি গুঁড়া – এক চিমটি (ঐচ্ছিক)
    • বেকিং পাউডার – ½ চা চামচ
    • লবণ – এক চিমটি
    • তেল বা বাটার – ভাজার জন্য

    প্রস্তুত প্রণালী:

    ১. প্রথমে রোল্ড ওটস ব্লেন্ডারে দিয়ে হালকা গুঁড়া করুন। এটি ওটস ফ্লাওয়ারের মতো হবে।
    ২. একটি বাটিতে ওটসের গুঁড়া, ডিম, দুধ, মধু, লবণ ও বেকিং পাউডার ভালোভাবে মিশান।
    ৩. গ্রেট করা আপেল ও দারুচিনি যোগ করে আবার মেশান।
    ৪. প্যান গরম করে অল্প তেল বা বাটার দিন।
    ৫. ব্যাটার থেকে ছোট ছোট করে প্যানকে ঢেলে মাঝারি আঁচে রান্না করুন।
    ৬. এক পাশ সোনালি বাদামী হলে উল্টে দিন।
    ৭. দুই পাশ সোনালি হলে নামিয়ে নিন।

    পরিবেশন পরামর্শ:

    • উপরে সামান্য মধু দিয়ে পরিবেশন করুন।
    • ইচ্ছা হলে কলা বা বাদাম যুক্ত করতে পারেন।
    • দইয়ের সঙ্গে খেলে স্বাদ আরও বাড়বে।

    এই সহজ রেসিপিটি স্বাস্থ্যসম্মত ব্রেকফাস্ট হিসেবে সকালে বা হালকা স্ন্যাকস হিসেবে দুপুরে বা বিকেলে তৈরি করা যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ