রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

     ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ঢাকার বনানী ও উত্তরাসহ বিভিন্ন থানায় অন্তত ৬টি মামলা এবং রংপুরে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে।

    মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে শিরীন শারমিন ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তাকে আজ দুপুরে ঢাকার আদালতে তোলা হতে পারে বলেও জানান তিনি। তবে মামলাগুলোর বিস্তারিত বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

    এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে আর দেখা দেননি। এরপর থেকে তিনি কোথায় অবস্থান করছেন—তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিনি দেশে নাকি বিদেশে—এ নিয়েও নানা আলোচনা ছিল।

    তার বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাও রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার আদালতে এ মামলা দায়ের করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর আসামিদের চাপে মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফন করা হয়।

    দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

    বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন