রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • আজ সকাল থেকেই শুরু হামের টিকা কর্মসূচি

    আজ সকাল থেকেই শুরু হামের টিকা কর্মসূচি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার জরুরি পদক্ষেপ হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু হয়েছে।

    এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।

    শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানান, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব উপজেলাকে প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

    টিকাদানের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে শুধুমাত্র অসুস্থ শিশুদের ক্ষেত্রে এই ক্যাপসুল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, যেসব শিশু আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কর্মসূচিতে টিকা নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও এতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

    এই বিশেষ কর্মসূচির আওতায় থাকা জেলাগুলো হলো:

    বরগুনা, পাবনা, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, যশোর, কক্সবাজার, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, নওগাঁ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঢাকা, ঝালকাঠি ও শরীয়তপুর।

    এসব জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে হামের সংক্রমণ তুলনামূলক বেশি।

    সার্বিক লক্ষ্য

    সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুদের টিকার আওতায় এনে হামের বিস্তার রো


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন