সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সরকারি গাড়ির জ্বালানি ৩০% কম ব্যবহার করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

    সরকারি গাড়ির জ্বালানি ৩০% কম ব্যবহার করবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারের পরিচালন ব্যয় কমানোর উদ্যোগে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি গাড়ির জন্য মাসিক বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম ব্যবহার করবেন।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। এ তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে শুক্রবার (৩ এপ্রিল) জানানো হয়েছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ কমানো হবে। এছাড়া সরকারি গাড়িতে বরাদ্দকৃত জ্বালানি মাসিক ভিত্তিতে ৩০ শতাংশ কম ব্যবহার করতে হবে।

    সরকারি কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ, আবাসিক ভবনের শোভা বৃদ্ধি ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভা বৃদ্ধি ব্যয় ৫০ শতাংশ কমাতে হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন