বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এপ্রিলে দুই দফা তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও

    এপ্রিলে দুই দফা তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপ্রিল মাসে দেশে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে, তবে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    গত বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠকে এ পূর্বাভাস তুলে ধরা হয়। অধিদপ্তরের পরিচালক ও কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলজুড়ে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সার্বিকভাবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই থাকতে পারে।

    সমুদ্র পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের প্রবণতাও থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিসহ পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

    এদিকে, সদ্য শেষ হওয়া মার্চ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, যা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ