বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এপ্রিলে ৬টি তাপপ্রবাহ, ১টি ঘূর্ণিঝড়ের ঝুঁকি

    এপ্রিলে ৬টি তাপপ্রবাহ, ১টি ঘূর্ণিঝড়ের ঝুঁকি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপ্রিল মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৬টি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কালবৈশাখী ও বজ্রঝড়েরও শঙ্কা রয়েছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা ও মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি  ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
     
    এছাড়া চলতি মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে  ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
      
    একই সময়ে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
     
    এছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ