সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • অফিস সপ্তাহে ৩ দিনে সীমিত করার খবর মিথ্যা: জনপ্রশাসন মন্ত্রণালয়

    অফিস সপ্তাহে ৩ দিনে সীমিত করার খবর মিথ্যা: জনপ্রশাসন মন্ত্রণালয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনার বিষয়ে বুধবার (১ এপ্রিল) ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর একটি স্মারক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    তবে জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই ধরনের কোনো পত্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি। বিভ্রান্তি না ছড়ানোর জন্য জনগণকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, সরকারি অফিসের সময়সূচি ও কার্যক্রম সংক্রান্ত কোনো পরিবর্তন সামাজিক মাধ্যমে প্রচারিত ওই স্মারকের সঙ্গে সম্পর্কিত নয়।

    জনপ্রশাসন মন্ত্রণালয় জনগণকে অনুরোধ করেছে, এমন ধরনের ভুয়া তথ্যের সঙ্গে বিভ্রান্ত না হতে এবং শুধুমাত্র সরকারি ঘোষণার ভিত্তিতে তথ্য গ্রহণ করতে।

    সরকারি অফিসের সময়সূচি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা কেবলমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দফতরের সরকারি ওয়েবসাইট ও প্রামাণিক মাধ্যমে প্রচারিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন