বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশের পশ্চিমাঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

    দেশের পশ্চিমাঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিবাহী মেঘের সৃষ্টি হওয়ায় আজ বিকেল থেকে বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

    আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, বিকেল ৫টার পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

    এদিকে, ঈশ্বরদী ও দক্ষিণ সিরাজগঞ্জ অঞ্চলের উপর সৃষ্ট একটি মেঘপুঞ্জ মানিকগঞ্জ, ঢাকা ও গাজীপুরের দিকে অগ্রসর হচ্ছে, ফলে এসব এলাকাতেও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

    অন্যদিকে, নরসিংদী, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর অবস্থানরত বৃষ্টিবাহী মেঘ দক্ষিণ-পূর্ব দিকে সরে যাচ্ছে, যা স্থানীয়ভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ