রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার রিমুভাল স্ক্রাব

    বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার রিমুভাল স্ক্রাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনেকেই অতিরিক্ত শরীরের লোম নিয়ে অস্বস্তিতে ভোগেন, বিশেষ করে স্লিভলেস বা শর্ট ড্রেস পরার সময়। পার্লারে ব্যয়বহুল ট্রিটমেন্ট না করেও ঘরেই সহজভাবে লোম দূর করার উপায় আছে।

    ত্বক বিশেষজ্ঞরা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার রিমুভাল স্ক্রাব ব্যবহারের পরামর্শ দেন। রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এই স্ক্রাব, যা লোম দূর করার পাশাপাশি ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে।

    কিভাবে তৈরি করবেন:
    একটি পাত্রে ৩ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ লেবুর রস, ৫ টেবিল চামচ আলুর রস এবং ৫ টেবিল চামচ মুসুর ডাল বাটার মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। চিনি মৃত কোষ দূর করে, লেবু ত্বক উজ্জ্বল রাখে, আলু দাগ হালকা করে এবং মুসুর ডাল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।

    ব্যবহারের পদ্ধতি:
    লোম তোলার অংশে স্ক্রাবটি লাগিয়ে ২০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে লোম দূর হবে, ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে।

    সতর্কতা:
    সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করুন। কোনো জ্বালাপোড়া বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    প্রাকৃতিক উপায়ে ধৈর্য ধরে ত্বকের যত্ন নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মসৃণ ও লোমহীন ত্বক পাওয়া সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ