শনিবার, ২৮ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় ক্রীড়াবিদদের জন্য আসছে ভাতা ও ‘ক্রীড়া কার্ড’ ছয় ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম স্পিকারের স্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রী শোক প্রকাশ উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই কাল মাঠে গড়াবে আইপিএলের নতুন আসর সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটি নাকি নাশকতা? তদন্তে কমিটি গঠন দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছেন জামায়াত আমির র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্বভার গ্রহণ যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ, মিনেসোটা হবে কেন্দ্রবিন্দু মাত্র ২৪ ঘণ্টায় যমুনা সেতুর টোল আয় ৩ কোটি ৪১ লাখ ছাড়ালো
  • ঘরে তৈরি সলিড পারফিউমে দিনভর ফুরফুরে মেজাজ

    ঘরে তৈরি সলিড পারফিউমে দিনভর ফুরফুরে মেজাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুগন্ধি শুনলেই আমরা সাধারণত তরল স্প্রে বা কাঁচের শিশিরের কথা ভাবি। তবে আজকের ফ্যাশন দুনিয়ায় ট্রেন্ড হয়ে উঠেছে সলিড পারফিউম। দেখতে এটি কিছুটা সাবানের মতো হলেও ব্যবহার করার সময় মনে হয় যেন পেট্রোলিয়াম জেলি মাখছেন।

    এই পারফিউমের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি ব্যবহারের সময় শিশি ভেঙে যাওয়ার ভয় নেই বা ব্যাগের ভেতর গড়িয়ে পড়ার আশঙ্কা থাকে না।

    এমনকি বিমানে ভ্রমণের সময় হ্যান্ড লাগেজেও এটি অনায়াসে বহন করা যায়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় বাজারে পাওয়া কেমিক্যাল যুক্ত পারফিউমের চেয়ে এটি ত্বকের জন্য অনেক বেশি নিরাপদ।

    তবে বাজারে নামী ব্র্যান্ডের সলিড পারফিউমের দাম সাধারণের নাগালের বাইরে। তাই খুব অল্প খরচেই আপনি বাড়িতে এটি বানিয়ে নিতে পারেন।

    সলিড পারফিউম তৈরির মূল উপাদান হলো বিওয়াক্স বা মোম এবং বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল। এটি বানানোর জন্য প্রথমেই ডবল বয়েলিং পদ্ধতিতে ২ টেবিল চামচ বিওয়াক্স গলিয়ে নিন। এরপর তার মধ্যে মিশিয়ে দিন ২ টেবিল চামচ নারকেল তেল।

    আপনি চাইলে নারকেল তেলের বদলে আমন্ড অয়েল বা জোজোবা অয়েলও ব্যবহার করতে পারেন। তেল ও মোম পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত হালকা আঁচে গরম করতে থাকুন এবং মাঝেমধ্যে ভালো করে নাড়াচাড়া করুন।

    মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেলে এতে আপনার পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল যোগ করার পালা।

    আপনি যদি ল্যাভেন্ডার, গোলাপ, জুঁই বা চন্দনের গন্ধ পছন্দ করেন, তবে সেই অনুযায়ী তেল বেছে নিন। গন্ধ কতটা কড়া বা হালকা হবে তা নির্ভর করবে আপনার ওপর। সাধারণত মৃদু সুগন্ধের জন্য ৮-১০ ফোঁটা এবং একটু কড়া গন্ধের জন্য ১০-২০ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশানোই যথেষ্ট।

    সব উপকরণ মেশানো হয়ে গেলে মিশ্রণটি একটি ছোট পাত্রে ঢেলে রাখুন এবং ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ৩০ মিনিট রেখে দিন। জমে গেলেই তৈরি আপনার নিজস্ব সলিড পারফিউম।

    ব্যবহারের সময় আঙুলের ডগায় সামান্য পারফিউম তুলে শরীরের পাল্‌স পয়েন্টগুলোতে মেখে নিন। সারা দিন সুগন্ধে সতেজ থাকবে শরীর।

    তবে মনে রাখবেন, অতিরিক্ত ঘামলে এই পারফিউম কিছুটা গলে যেতে পারে, যা সুগন্ধের তীব্রতা কমিয়ে দেয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ