রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চায়নীজ এগ - ভেজিটেবল ফ্রায়েড রাইস

    চায়নীজ এগ - ভেজিটেবল ফ্রায়েড রাইস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চায়নীজ খাবারের নাম শুনলেই ভোজনরসিকদের জিভে জল চলে আসে। আর সেই তালিকায় যদি থাকে গরম গরম ফ্রায়েড রাইস, তবে তো কথাই নেই। এটি বানানো যেমন সহজ, তেমনি স্বাস্থ্যকর সবজি ও ডিমের পুষ্টিতে ভরপুর। চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান কিংবা চাইনিজ মিক্সড ভেজিটেবলের সাথে এই ফ্রায়েড রাইস পরিবেশন করলে ডাইনিং টেবিলে আসে আভিজাত্যের ছোঁয়া। বিশেষ করে শিশুদের টিফিন বা বিকেলের নাস্তায় এটি হতে পারে সেরা পছন্দ।

    প্রয়োজনীয় উপকরণ

    • বাসমতি বা পোলাও চাল: ২ কাপ (৮০% সেদ্ধ করা এবং ঠান্ডা করা)

    • ডিম: ২-৩টি

    • সবজি কুচি: ১ কাপ (গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম ও বড়বটি)

    • পেঁয়াজ কলি ও রসুন কুচি: সামান্য

    • সয়া সস ও গ্রিন চিলি সস: ১ টেবিল চামচ করে

    • গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ

    • লবণ ও চিনি: স্বাদমতো

    • তেল বা মাখন: পরিমাণমতো


    প্রস্তুত প্রণালী: 

    ১. প্রথমে প্যানে সামান্য তেল বা মাখন দিয়ে ডিমগুলো সামান্য লবণ দিয়ে স্ক্র্যাম্বল (ঝুরি) করে তুলে রাখুন। এরপর একই প্যানে রসুন কুচি ফোড়ন দিয়ে সব সবজিগুলো উচ্চ আঁচে (High Heat) ২-৩ মিনিট ভেজে নিন। খেয়াল রাখবেন সবজির রঙ যেন নষ্ট না হয়।

    ২. সবজি ভাজা হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা ঠান্ডা ভাতগুলো প্যানে দিয়ে দিন। ফ্রায়েড রাইস ঝরঝরে করার প্রধান শর্ত হলো ভাত পুরোপুরি ঠান্ডা হওয়া। এবার সবজির সাথে ভাতগুলো ভালো করে মিশিয়ে নিন।

    ৩. ভাতের ওপর সয়া সস, চিলি সস, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও সামান্য চিনি ছিটিয়ে দিন। সবশেষে ভেজে রাখা ডিমের ঝুরি এবং কুচানো পেঁয়াজ কলি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

    ৪. সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এবং চালের গায়ে সুন্দর একটি চকচকে ভাব এলে নামিয়ে নিন। পরিবেশনের সময় পাশে রাখতে পারেন মুচমুচে ফ্রাইড চিকেন বা চিকেন স্ট্রিপ্স।

    ফ্রায়েড রাইসের আসল স্বাদ পেতে রান্নার পুরো সময় চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। এতে সবজি ও চালের মধ্যে একটি চমৎকার স্মোকি ফ্লেভার তৈরি হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ