বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঈদের দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

    ঈদের দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরের আনন্দের মধ্যেও প্রাকৃতিক বিপর্যয় হানা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদুল ফিতরের দিন ২০ বা ২১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে।

    আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঈদের আগে–পরের দিনগুলিতে আবহাওয়া কিছুটা ভালো থাকলেও, ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

    তিনি আরও জানান, আগামীকাল (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর ঈদে ঘরমুখো মানুষ ও কৃষিজীবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ