রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্ত্রীকে ‘সরি’ বললে সম্পর্কের মর্যাদা বাড়ে, কমে না

    স্ত্রীকে ‘সরি’ বললে সম্পর্কের মর্যাদা বাড়ে, কমে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দাম্পত্য জীবনে ছোট ভুল বা ভুল বোঝাবুঝি অনেক সময় বড় ঝগড়ায় পরিণত হয়। তবে একখানা আন্তরিক “সরি” মুহূর্তেই সেই সমস্যা সমাধান সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, স্ত্রীকে ভুল স্বীকার করে সরি বললে স্বামীর মর্যাদা কমে না, বরং সম্পর্ক আরও মজবুত হয়।

    অনেক পুরুষ মনে করেন, স্ত্রীকে সরি বললে নিজের সম্মান কমে যায় বা কর্তৃত্ব নষ্ট হয়। কিন্তু বাস্তবতা উল্টো। যখন একজন ব্যক্তি নিজের ভুল স্বীকার করে সরি বলতে পারে, তখন তার ব্যক্তিত্ব ও বড় মনের পরিচয় প্রকাশ পায়।

    দাম্পত্য জীবন মানে দুইজন মানুষের একসাথে পথচলা। এখানে কখনো স্বামী, কখনো স্ত্রী ভুল করবেনই। কিন্তু সমস্যা তখনই বৃদ্ধি পায়, যখন কেউ নিজের ভুল স্বীকার করতে চায় না। ছোট ভুলও বড় ঝগড়ায় রূপ নিলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।

    বিশেষজ্ঞরা বলছেন, ভালো স্বামী সেই ব্যক্তি, যিনি বুঝতে পারেন সম্পর্ক জেতা মানে কাউকে হারানো নয়, বরং দুজনের হৃদয়কে এক রাখা। স্ত্রীকে সরি বলা মানে নিজেকে ছোট করা নয়; বরং তাকে সম্মান দেওয়া এবং সম্পর্ককে গুরুত্ব দেওয়ার পরিচায়ক।

    স্ত্রীর মন সংবেদনশীল, ছোট ছোট আচরণেও সে কষ্ট পেতে পারে। তখন স্বামীর আন্তরিক “আমি ভুল করেছি, সরি” কথাটি তার কষ্ট অনেকটাই কমিয়ে দেয়। এতে বোঝা যায়, স্বামী তার অনুভূতির মূল্য দেন এবং ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়।

    ইতিহাস ও বাস্তব জীবন দেখিয়েছে, বড় মনের মানুষরা সহজে “সরি” বলতে পারেন। অহংকার দূরত্ব বাড়ায়, কিন্তু বিনয় সম্পর্ককে মজবুত করে। তাই, স্ত্রীকে সরি বললে ব্যক্তিত্ব, মানবিকতা এবং ভালোবাসার গভীরতা আরও বৃদ্ধি পায়। যে পুরুষ নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে, তার মর্যাদা কখনো কমে না; বরং পরিবার ও সমাজে সে আরও সম্মান পান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ