রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক

    জামালপুরে ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরে ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা এবং আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

    বিষয়টি মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১২টায় নিশ্চিত করেছেন জামালপুর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম। তাদের আটক করার আগে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছিল।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

    আটককৃতরা হলেন- উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

    জামালপুর ডিবির ওসি আব্দুল কাইয়ুম বলেন, “অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন