রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শেরপুর জেলা পুলিশের ফেব্রুয়ারি-২০২৬ খ্রিষ্টাব্দ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার জনাব মো. কামরুল ইসলামের সভাপতিত্বে সোমবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

    পরবর্তীতে জেলার প্রতিটি থানার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিপণিবিতান ও জনবহুল এলাকায় ছিনতাই বা ‘মলম পার্টি’র তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া বাসা-বাড়ির নিরাপত্তায় রাত্রিকালীন টহল জোরদারের নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)সহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন