রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সতেজতায় ভরপুর ‘মিক্সড ফ্রুট মোহিতো’

    সতেজতায় ভরপুর ‘মিক্সড ফ্রুট মোহিতো’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজানের এই তপ্ত বিকেলে ইফতারের টেবিলে সাধারণ শরবতের বদলে জায়গা করে নিচ্ছে নানা পদের ফলের মিশেলে তৈরি ‘মিক্সড ফ্রুট মোহিতো’। বাহারি ফলের ভিটামিন আর পুদিনার সতেজতা মিলে এই পানীয়টি কেবল তৃষ্ণা মেটায় না, বরং সারাদিনের ক্লান্তি দূর করে শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।

    উপকরণ:

    • ১/২ কাপ মিক্সড ফ্রুট কিউই,স্ট্রবেরি, কমলালেবু,আপেল,আঙুর,বেদানা
    • ১ টি পাতিলেবু
    • সোডা ওয়াটার
    • ১ টেবিল চামচ গুঁড়ো চিনি
    • ১/৮ চামচ বিট নুন
    • ১/৮ চামচ গোলমরিচ গুঁড়ো
    • কয়েকটি পুদিনা পাতা
    • কিছু বরফের টুকরো

    প্রস্তুত প্রণালী:

    • একটি গ্লাস নিয়ে, তার মধ্যে একটি পাতিলেবুর অর্ধেক অংশ চার টুকরো করে দিয়ে, চারটি পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে এরমধ্যে দিয়ে দিতে হবে। এবার একটি বেলনের পিছন দিয়ে, একটু ম্যাস করে নিতে হবে, যাতে লেবুর রস ও পুদিনার ফ্লেভার পাওয়া যায়।
    • এবার এই গ্লাসে ফলের টুকরো দিয়ে, উপর থেকে বিট নুন, গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এরমধ্যে বরফের কুচি দিয়ে, সাইড থেকে সোডা ওয়াটার পরিমাণ মতো ঢেলে দিতে হবে।
    • এবার একটি পুদিনা পাতার ডগা গ্লাসের মাঝখানে গার্ণিস করে গ্লাসের সাইডে একটি পাতিলেবু গোলকরে কাটা অংশ সামান্য চিরে আটকে গার্ণিস করে, মণের মতো সাজিয়ে পরিবেশন করতে হবে।

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ