উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, ভারী বৃষ্টির সতর্কতা জারি

দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি আগামী ১৭ তারিখ পর্যন্ত বজায় থাকতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরও কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, সাগরে চলাচলরত নৌযানগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের ভিতরে বাতাস থেকে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকলেও, সমুদ্র থেকে আসা বাতাসের কারণে দেশের ভিতরে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে।
ফলস্বরূপ, উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। এছাড়া কয়েকটি জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদফতর ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলের জন্য বিস্তারিত আপডেট প্রদান করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দৈএনকে/জে, আ