রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • কুড়িয়ে পাওয়া লাখ টাকা মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

    কুড়িয়ে পাওয়া লাখ টাকা মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা স্কুল শিক্ষক মো. খলিলুর রহমানের হাতে ফেরত দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. বশির উদ্দিন। তিনি মাইকিং ও প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিককে টাকা ফেরত দেন।

    বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকায় উপস্থিত হয়ে প্রমাণ সাপেক্ষে প্রকৃত ওই মালিককে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেন ব্যবসায়ী মো. বশির উদ্দিন। 

    জানা যায়, যাকাতের উদ্দেশ্যে গরু কেনার জন্য রাখা ওই টাকা পথে হারিয়ে ফেলেন স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান। তিনি বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

    বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোড হয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন কাঁচা বাজারের আড়ৎদার মো. বশির উদ্দিন। এ সময় স্টেডিয়াম এলাকায় সড়কের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন তিনি। পরে খামটির মধ্যে কিছু আছে ভেবে হাতে তুলে বশির উদ্দিন দেখতে পান ভেতরে অনেকগুলো টাকা। এরপর আশপাশের বিভিন্ন মানুষকে জানালেও ওই টাকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় মাইকিংসহ বিভিন্ন ব্যক্তির ফেসবুকে বিষয়টি জানিয়ে পোস্ট করতে বলেন। পরবর্তীতে মাইকিং শুনে টাকার সঠিক প্রমাণ দিতে পারায় স্কুল শিক্ষক খলিলুর রহমানকে কুড়িয়ে পাওয়া ১ লাখ ২৩ হাজার টাকা ফেরত দেন ব্যবসায়ী বশির উদ্দিন। 

    টাকা ফেরত পেয়ে স্কুল শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, গরু কিনে যাকাত দেওয়ার উদ্দেশ্যে টাকাটা নির্ধারণ করে রেখেছিলাম। প্যান্টের পকেটে মোবাইল ফোন এবং অন্য টাকার সঙ্গে আলাদা একটি খামে ওই টাকা ছিল। কিন্তু আমার অজান্তেই পকেট থেকে টাকার খামটি রাস্তায় পড়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টাকা পাইনি। পরবর্তী মাইকিং শুনে যোগাযোগ করলে হারিয়ে যাওয়া টাকা আমি ফেরত পেয়েছি।   

    টাকা কুড়িয়ে পাওয়া ব্যবসায়ী বশির উদ্দিনের বিষয়ে তিনি বলেন, নগদ টাকা পেয় লোভ সামলানো এটি আসলেই একটি বড় ঈমানের পরিচয়। নিখুঁত ঈমান ও সততা না থাকলে লোভ সামলানো অসম্ভব। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন। তার প্রতি কৃতজ্ঞতা।

    বশির উদ্দিন বলেন, গতকাল রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি খামের মধ্যে ১ লাখ ২৩ টাকা পাই। পরে প্রায় দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করলেও টাকার আসল মালিককে পাইনি। এরপর টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মাইকিং করালে প্রকৃত মালিক পাওয়া গেলে সঠিক প্রমাণ সাপেক্ষে টাকাগুলো তাকে ফেরত দিয়েছি।

    এ সময় উপস্থিত অ্যাডভোকেট ফয়সাল বলেন, নিঃসন্দেহে টাকার লোভ ব্যবসায়ী বশিরকে স্পর্শ করতে পারেনি। আর এ কারণেই নিজ উদ্যোগে মাইকিং করে টাকার মালিক খুঁজে বের করে তিনি টাকা ফেরত দিয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন