রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • বরিশালে দেখা মিলছে রসালো ফল তরমুজের

    বরিশালে দেখা মিলছে রসালো ফল তরমুজের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমে তৃপ্তি এনে দেয় এক ফালি রসালো তরমুজ। ফলটির চাহিদাও থাকে ব্যাপক। ফলে গ্রীষ্মের ফল হিসেবেও সুপরিচিত। তবে বরিশালের বাজারে ফাল্গুনের শেষ দিকে এসে দেখা মিলছে এই ফলটির।কিন্তু এখনও রাতে হালকা শীতের আমেজ আর আমদানি কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে তরমুজ। এছাড়া জানুয়ারি ফেব্রুয়ারীর দিকে তরমুজ ক্ষেতে পানি উঠা আর বৈরী আবহাওয়ায় তরমুজ খেত ক্ষতিগ্রস্থ হওয়ায় এ বছর আসতে দেরি হয়েছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।

    বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলায় তরমুজ চাষ হয়। এরই মধ্যে ঐ সব অঞ্চল থেকে আসা তরমুজ বাজারে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলাগুলোতে তরমুজ সরবরাহ শুরু হয়েছে এমনটি জানিয়েছেন নগরীর পোর্ট রোড এলাকার তরমুজ ব্যবসায়ীরা।

    তারা জানান, একশ পিচ তরমুজ আকার ভেদে ৪০০০ হাজার থেকে শুরু করে ২২ হাজার টাকা দর পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া চৈত্র মাসের ১০ তারিখের মধ্যে উৎপাদিত তরমুজ বাজারে ভরপুর থাকবে, আর দামও হবে ক্রেতাদের নাগালের মধ্যে। এমনটাই জানিয়েছেন তারা। এ সময় তারা আরও জানান, দুইতিন সপ্তাহ আগে থেকেই আড়ৎতে অল্প পরিসরে তরমুজ আসলেও দাম বাড়তির কারনে অনেক ব্যবসায়ীরা পাইকারি তরমুজ না কিনে ফিরে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন