রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঈদ স্পেশাল মোরগ মোসাল্লাম

    ঈদ স্পেশাল মোরগ মোসাল্লাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি রাজকীয় ও জনপ্রিয় খাবার হলো মোরগ মোসাল্লাম। সাধারণত রেস্টুরেন্ট বা ইফতার বাজারে এই খাবার বেশি দেখা গেলেও চাইলে খুব সহজ উপায়ে ঘরেই তৈরি করা যায় মজাদার মোরগ মোসাল্লাম। সঠিক উপকরণ আর কিছু সহজ ধাপ অনুসরণকরে আপনি বানিয়ে নিতে পারেন।

    আসুন জেনে নেওয়া যাক কীভাবে মোরগ মোসাল্লাম তৈরি করবেন-

     উপকরণ
    ১. মুরগি দেড় কেজি ওজনের ১টি
    ২. টক দই আধা কাপ
    ৩. পেঁয়াজকুচি আধা কাপ
    ৪. আদাবাটা ১ টেবিল চামচ
    ৫. রসুনবাটা ২ চা চামচ
    ৬. পেঁয়াজবাটা ২ টেবিল চামচ
    ৭. পোস্তদানাবাটা ১ টেবিল চামচ
    ৮. কিশমিশ বাটা ১ টেবিল চামচ
    ৯. জায়ফল বাটা আধা চা চামচ
    ১০. জয়ত্রী বাটা আধা চা চামচ
    ১১. পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ
    ১২. কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ
    ১৩. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ
    ১৪. শাহি জিরা বাটা ১ চাচামচ
    ১৫. জিরা বাটা ১ চা চামচ
    ১৬. সাদা গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
    ১৭. দারুচিনি ৪ টুকরা
    ১৮. ছোট এলাচি ৪টি
    ১৯. বড় এলাচি ২টি
    ২০. লবঙ্গ ৭-৮টি
    ২১. তেজপাতা ২টি
    ২২. টমেটো সস ২ টেবিল চামচ
    ২৩. গরম পানি ১ কাপ
    ২৪. ঘন দুধ আধা কাপ
    ২৫. ঘি ৪ টেবিল চামচ
    ২৬. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
    ২৭. গরম মসলার গুঁড়া ১ চা চামচ
    ২৮. আলুবোখারা ৫টি
    ২৯. চিনি ১ চা চামচ
    ৩০. লবণ পরিমাণ মতো
    ৩১. তেল আধা কাপ

    প্রস্তুত প্রণালি
    প্রথমে মুরগির চামড়া ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর একটি কাঁটা চামচ দিয়ে মুরগির গায়ে হালকা করে কেটে নিন, যাতে মসলা ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তারপর মুরগির গায়ে টক দই ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ সময় মুরগির ডানা ও দুই পা সুতা দিয়ে বেঁধে নিলে রান্নার সময় আকার ঠিক থাকবে।

    এরপর একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে সব বাটা মসলা, সাদা গোল মরিচের গুঁড়া এবং গরম মসলা দিয়ে কয়েকবার ভালোভাবে কষিয়ে নিন, যাতে মসলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়।

    মসলা কষানো হয়ে গেলে এতে টমেটো সস ও মেরিনেট করা মুরগিটি দিয়ে কিছুক্ষণ নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি দিয়ে হাঁড়ি ঢেকে মাঝারি আঁচে রান্না করতে থাকুন, যাতে মুরগি ধীরে ধীরে নরম হয়ে আসে।

    পানি কিছুটা কমে এলে এতে দুধ ও ঘি দিয়ে অল্প আঁচে রান্না করুন। এরপর আলুবোখারা দিয়ে দিন। চাইলে স্বাদের ভারসাম্য রাখতে সামান্য চিনি যোগ করা যেতে পারে। ঝোল ঘন হয়ে এলে বেরেস্তা ও গরম মসলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে রান্না করুন।

    রান্না শেষ হলে একটি পরিবেশন পাত্রে ঢেলে ওপরে বেরেস্তা ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ