রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রমজানে ইফতারের জন্য মজাদার ডোনাট

    রমজানে ইফতারের জন্য মজাদার ডোনাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজানের ইফতার মানেই হরেক পদের আয়োজন। তবে বাজারের অতিরিক্ত তৈলাক্ত খাবারের চেয়ে বাড়িতে তৈরি নাস্তা এখন স্বাস্থ্য সচেতনদের প্রথম পছন্দ। ইফতারের টেবিলে পশ্চিমা ধাঁচের ‘ডোনাট’ যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও সুস্বাদু। সামান্য কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই ঘরে এটি প্রস্তুত করা সম্ভব।

    উপকরণ:

    • ময়দা: ২ কাপ
    • চিনি: ১/২ কাপ
    • ইস্ট: ২ চা চামচ
    • তরল দুধ: ১/২ কাপ
    • ডিম: ১ টি
    • বাটার: ২ টেবিল চামচ
    • লবণ: ১/৪ চা চামচ
    • অন্যান্য: আন্দাজমতো পানি, ভাজার জন্য সয়াবিন তেল এবং সাজানোর জন্য চকলেট।

    প্রস্তুত প্রণালী: 
    ১. প্রথমে হালকা গরম তরল দুধের সাথে চিনি এবং ইস্ট ভালো করে মিশিয়ে ১০ মিনিট ঢেকে রেখে দিন। ইস্ট ফুলে উঠলে বুঝবেন এটি ব্যবহারের জন্য তৈরি।

    ২. একটি বড় পাত্রে ময়দা ও লবণ মিশিয়ে নিন। এতে সক্রিয় হওয়া ইস্টের মিশ্রণ এবং ডিম দিয়ে ভালো করে মেখে নিন। প্রয়োজনে সামান্য পানি ব্যবহার করতে পারেন। সবশেষে বাটার মিশিয়ে খুব ভালোভাবে মথে একটি মসৃণ খামির তৈরি করুন।

    ৩. তৈরি করা খামিরটি অন্তত ১ ঘণ্টা ঢেকে গরম কোনো জায়গায় রাখুন। এক ঘণ্টা পর খামিরটি ফুলে দ্বিগুণ হয়ে গেলে হাত দিয়ে চেপে বাতাস বের করে দিন।

    ৪. খামির থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে মাঝখানে ছিদ্র করে ডোনাটের আকৃতি দিন। এবার একটি প্যানে ডুবো তেল গরম করে মাঝারি আঁচে সোনালী করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পছন্দমতো গলানো চকলেট বা সুগার পাউডার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইফতারের টেবিলে।

    ডোনাট ভাজার সময় চুলার আঁচ খুব বেশি রাখবেন না, এতে ওপরটা দ্রুত লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। মচমচে ও তুলতুলে ডোনাট পেতে মাঝারি আঁচে ধৈর্য ধরে ভাজাই উত্তম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ