বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

    দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদুল ফিতরের আগে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাতও ঘটতে পারে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই তথ্য শেয়ার করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, “ঈদের আগে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।”

    তিনি আরও সতর্ক করেছেন, বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের প্রভাব বেশি অনুভূত হতে পারে। আবহাওয়াবিদরা জনগণকে নদী-নালা ও নিম্নাঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়াও, গাছপালা, বিল্ডিং ও খোলা স্থানে থাকা মানুষকে ঝড় ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

    পর্যাপ্ত প্রস্তুতি এবং সতর্কতা না নিলে এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন ও সম্পত্তির উপর বড় ধরনের ক্ষতি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

    সরকারি ও স্থানীয় প্রশাসনকেও আগাম প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বিপর্যয়ের ঝুঁকি মাথায় রেখে জরুরি তৎপরতা অবলম্বন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ