বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • শৈত্যপ্রবাহ নেই, আবহাওয়া থাকবে স্বাভাবিক

    শৈত্যপ্রবাহ নেই, আবহাওয়া থাকবে স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৪ মার্চ ২০২৬ (১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ রমাদান ১৪৪৭ হিজরি)। বসন্তকালের এই দিনে দেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আকাশ দেশের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। তবে আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো সক্রিয় বৃষ্টিবলয় বা বজ্রপাতের আশঙ্কাও নেই।

    দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। রাতে হালকা শীত অনুভূত হতে পারে, যা অনেক এলাকায় আরামদায়ক আবহ তৈরি করবে।

    দেশের অধিকাংশ নদী অববাহিকায় রাত থেকে সকাল ৮টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উপকূলীয় অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সকাল ৮টা বা ৯টা পর্যন্ত সাময়িক ‘কুয়াশাবেল্ট’ দেখা যেতে পারে।

    বর্তমানে দেশে কোনো শৈত্যপ্রবাহ সক্রিয় নেই। আবহাওয়াজনিত বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে।

    স্থানভেদে আজ ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত ঝলমলে রোদ থাকতে পারে। মেঘের সম্ভাব্য গতিপথ দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে।

    উত্তর বঙ্গোপসাগর তুলনামূলক শান্ত ও নিরাপদ থাকতে পারে।

    ৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে মাইজদীকোর্ট ও নরসিংদীতে—৪ মিলিমিটার।
    একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৪.৫০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ১৪.৫০ ডিগ্রি সেলসিয়াস।

    ঢাকায় সূর্যোদয়-সূর্যাস্ত

    আজ ঢাকায় সূর্য উঠবে সকাল ৬টা ১৮ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে।
    দিনের দৈর্ঘ্য ১১ ঘণ্টা ৪৫ মিনিট।

    আজ সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন হবে ২৯.৬০° দক্ষিণে, অর্থাৎ দেশের মধ্যাঞ্চল থেকে দুপুরে সূর্য দক্ষিণ আকাশে কিছুটা হেলে থাকবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ