রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চোখের কালি ও মেছতার দাগ দূর করবে গুড়! জানুন ব্যবহারের জাদুকরী উপায়

    চোখের কালি ও মেছতার দাগ দূর করবে গুড়! জানুন ব্যবহারের জাদুকরী উপায়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রূপচর্চায় শুধু বেসন বা মধুই নয়, গুড়ও অত্যন্ত কার্যকর একটি উপকরণ। সঠিকভাবে ব্যবহার করলে গুড় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং দাগ-ছোপ কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। গবেষণার মতে, গুড় নিয়মিত ব্যবহারে বলিরেখা কমানো সম্ভব, পাশাপাশি মেচে বা সূক্ষ্ম দাগ দূর করতেও এটি কার্যকর। তাই ত্বকের যত্নের জন্য গুড়কে প্রাকৃতিক, নিরাপদ এবং সহজলভ্য উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।গুড়ে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম যা ত্বকের জন্য ভাল। তবে মাখতে হবে বিশেষ উপায়ে।

    গুড়ের সঙ্গে কী কী মিশিয়ে মাখলে ত্বকের উপকার হবে?

    গুড়ের সঙ্গে দই

    এক চামচ দইয়ের সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে এক চামচ মধু। এই প্যাক মুখে মেখে মিনিট পনেরো রেখে ধুয়ে নিতে হবে। এই প্যাক সপ্তাহে তিন দিন মাখলে ত্বকের দাগছোপ দূর হবে, জেল্লা বাড়বে। চোখের তলায় কালি পড়লেও এই প্যাক মাখলে উপকার হবে।

    গুড়-বেসনের প্যাক

    ১ চামচ গুড়ের সঙ্গে এক চা চামচ মধু ও তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশালে খুব ভাল স্ক্রাবার তৈরি হবে। ত্বকে মালিশ করে ১০ মিনিট রেকে ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে। গুড় ও মধুর এই প্যাক সপ্তাহে ১ দিন বা দু’দিন ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হবে। তারকাদের মতো ঝলমল করবে ত্বক।

    গুড়ের সঙ্গে অ্যালো ভেরার মাস্ক

    এক চামচ গুড়ের সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিতে হবে। এই প্যাক মুখে ভাল করে মেখে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার মেখে নিতে হবে। সপ্তাহে তিন দিন এই প্যাক মাখলে দাগছোপ দূর হবে, ত্বক নরম ও মসৃণ হয়ে উঠবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ