রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাড়িতে বানান প্রিজারভেটিভ ফ্রি পেঁয়াজ-রসুনের পাউডার

    বাড়িতে বানান প্রিজারভেটিভ ফ্রি পেঁয়াজ-রসুনের পাউডার
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ-রসুনের জুড়ি নেই। কিন্তু ব্যস্ত জীবনে রোজ রান্না করার সময় পেঁয়াজ-রসুন খোসা ছাড়ানো, কাটা-বাটার ঝামেলা অনেকেরই ভালো লাগে না। এ জন্য অনেকেই বাজারে প্রিজারভেটিভ দেওয়া পাউডার কিনে থাকেন। তবে চাইলে বাড়িতেই নিরাপদ ও তাজা পেঁয়াজ-রসুনের গুঁড়ো তৈরি করা সম্ভব।

    উপকরণ ও প্রয়োজনীয় জিনিস:

    পেঁয়াজ

    রসুন

    মিক্সি বা ব্লেন্ডার

    এয়ার-টাইট কৌটো


    ধাপে ধাপে প্রস্তুতি:

    ১. খোসা ছাড়ানো ও কাটা:
    পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে নিন। আগে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর কুচি করুন। মিহি না হলেও চলবে। দ্রুত করতে চাইলে চপারে কেটে নিতে পারেন।

    ২. রোদে শুকানো:
    পেঁয়াজ ও রসুন আলাদা আলাদা থালায় রেখে রোদে শুকান। উপরে নরম ও পরিষ্কার কাপড় চাপা দিতে পারেন। টানা ২-৩ দিন রোদে রাখুন।

    ৩. গুঁড়ো করা:
    শুকনো পেঁয়াজ ও রসুন সম্পূর্ণ শুকনো হলে, মিক্সিতে গুঁড়ো করুন। আলাদা আলাদাভাবে গুঁড়ো করা ভালো।

    ৪. বিকল্প পদ্ধতি – মাইক্রোওভেন:
    রোদে শুকাতে না পারলে মাইক্রোওভেনে হালকা ড্রাই করে নিন। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিন।

    ৫. সংরক্ষণ:
    পেঁয়াজ ও রসুনের গুঁড়ো আলাদা কাচের এয়ার-টাইট কৌটিতে ভরে রাখুন। ফ্রিজের দরকার নেই, রান্নাঘরের তাকেও রাখা যাবে।

    কীভাবে ব্যবহার করবেন:

    যে কোনও তরকারি, স্যুপ, পাস্তা বা রান্নায় ব্যবহার করা যাবে।

    এক চামচ রসুন বাটার চেয়ে এক চামচ রসুন পাউডার বেশি শক্তিশালী স্বাদ দেয়।

    তাই পরিমাণ বুঝে ব্যবহার করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ