রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্বাস্থ্যকর ও হালকা সেহেরীর জন্য সহজ রেসিপি

    স্বাস্থ্যকর ও হালকা সেহেরীর জন্য সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজান মাসে ইফতার বা ডিনারের দাওয়াত কখনো মিস করা যায় না। তবে দাওয়াতের পরে অতিরিক্ত খাবারের কারণে অনেকেই সেহেরী স্কিপ করার কথা ভাবেন। সেহেরী না করলে সকালে দ্রুত ক্ষুধা অনুভূত হয় এবং দেহকে প্রয়োজনীয় শক্তি পাওয়া যায় না।

    এ সমস্যা মোকাবিলার জন্য সহজ ও স্বাস্থ্যকর সেহেরী রেসিপি হিসেবে প্রস্তাব করা হলো ভেজানো চিড়া-বেসড পুষ্টিকর খাবার।

    উপকরণ (১ জনের জন্য):

    • আধা কাপ ভেজানো চিড়া
    • আধা কাপ টক দই
    • ১টি কলা (ছোট হলে ২টি) স্লাইস করা
    • ২টি খেজুর কুচি করা
    • ১ চা চামচ চিয়া সিড
    • ১ চা চামচ পাম্পকিন বা সানফ্লাওয়ার সিড
    • চাইলে এক চিমটি দারুচিনি

    প্রস্তুত প্রণালী:

    • চিড়া হালকা পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে নরম করে নিন।
    • খাওয়ার আগে অতিরিক্ত পানি ঝরিয়ে বাটিতে নিন।
    • টক দই হালকা করে মিশিয়ে নিন।
    • কলা স্লাইস এবং খেজুর কুচি দিয়ে সাজান।
    • শেষে চিয়া সিড ও অন্যান্য সিড ছিটিয়ে দিন।
    • চাইলে এক চিমটি দারুচিনি যোগ করতে পারেন।

    যখন দাওয়াত বা হেভি মিল মিস করা সম্ভব নয়, তখন এটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর বিকল্প হিসেবে গ্রহণযোগ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ