শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত-উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট

    ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত-উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের এমপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু আগামীর ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত, পরিকল্পিত ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ার জন্য ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে প্রায় ২৮০০ শিক্ষার্থী ও তরুণ টাউন হল মিটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

    ১৫ ফেব্রুয়ারি ভেরিফাইড ফেসবুক পোস্টে এমপি মাজেদ বাবু জানান, ঈদের পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে টাউন হল মিটিং আয়োজন করা হবে। তিনি বলেন, “আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে সবার ভাবনা জানতে চাই। দলমত নির্বিশেষে জ্ঞানী ও বুদ্ধিমান প্রজন্ম এক হতে হবে।”

    তিনি ঈশ্বরগঞ্জের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলোর কাজের প্রশংসা করে লিখেছেন, “আমি ‘কাঁচামাটিয়া’, ‘আলোর অনির্বাণ’, ‘স্বপ্ন পথিক’সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে অনেক তৃপ্তি পেয়েছি। এরা নিঃস্বার্থভাবে কাজ করেছে এবং তাদের ভিশনও আছে।”

    এমপি মাজেদ বাবু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, অ্যাকটিভিস্ট ও প্রযুক্তি-পরিবেশ-উদ্যোগে যুক্ত তরুণদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান জানিয়েছেন। তিনি টাউন হল মিটিং ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ডাটাবেইজ তৈরি করার পরিকল্পনা করছেন।

    ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ডাক দেন। প্রতিটি ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত ও নির্মূল করার কঠোর বার্তা দেন, “অপমানিত হতে না চাইলে, নির্মূল হতে না চাইলে মাদক ব্যবসায়ীরা এই ঈশ্বরগঞ্জ ছেড়ে চলে যান।”

    মেধাবী তরুণদের অংশগ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঈশ্বরগঞ্জকে একটি ভিশনভিত্তিক ও উদ্ভাবনী উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এমপি মাজেদ বাবু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন