রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ভাষা শহীদদের স্মরণে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    ভাষা শহীদদের স্মরণে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

    এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, দফতর সম্পাদক নজরুল ইসলাম জিসান, কোষাধ্যক্ষ খাদেমুল ইসলাম ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন রাজা, ক্রীড়া সম্পাদক মানিক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য আরিফ বিল্লাহ, সদস্য হাম্মাদ তালুকদার ও মাওয়াজুর রহমান।

    এর আগে রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক।

    পরবর্তীতে, পর্যায়ক্রমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা সমিতি, টেকনিক্যাল কর্মচারী সমিতি, বিভিন্ন হল ও বিভাগ সমূহ, সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন