বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ

    দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী ২৪–৪৮ ঘণ্টার মধ্যে কিছুটা ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই লঘুচাপ মূলত দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব নেই বলে জানানো হয়েছে। তবে দূরবর্তী প্রভাবে দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, মৃদু এই প্রভাবের কারণে আবহাওয়ার তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু এতে কোনো ধরনের বিপর্যয় বা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সাধারণভাবে দিনের তাপমাত্রা সামান্য উষ্ণ এবং আর্দ্রতাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

    আবহাওয়াবিদরা জনগণকে জানিয়েছেন, ঘূর্ণাবর্ত ও লঘুচাপের অবস্থার ওপর নজর রাখা জরুরি। তবে আপাতত স্থানীয়ভাবে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন