বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঢাকায় বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে, বিশ্ব তালিকায় দ্বিতীয়

    ঢাকায় বায়ুদূষণ মারাত্মক পর্যায়ে, বিশ্ব তালিকায় দ্বিতীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকা আজ ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে। সকালে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৬০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বাইরে অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান I QAir–এর তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে ৮টার দিকে প্রকাশিত তথ্যে দেখা যায়, পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল–এর রাজধানী ডাকার ৩৮০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের বায়ুদূষণ নির্দেশ করে।

    তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ২২৯)। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ২২৫) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা (স্কোর ২০৯) রয়েছে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

    বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার এবং ঘরের ভেতরে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন