রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • বরিশালে ২ শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

    বরিশালে ২ শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইলে দুই শ্রমিক নেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে র‌বিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর উত্তাল ছিল কারখানা চত্বর। কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যার দিকে পরিস্থিতি ছড়িয়ে পড়ে সড়কে।

    পরে সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    আজ (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আন্দোলন চলমান ছিল, আগামীকাল সকাল ১০ টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ করবেন শ্রমিকরা।

    শ্রমিকদের অভিযোগ, ট্রেড ইউনিয়ন করায় কারখানার শ্রমিকনেতা ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সহসাধারণ সম্পাদক খুকু মণিকে ছাঁটাই করেছে সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ। রাষ্ট্র যেখানে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার দিয়েছে, সেখানে মালিক পক্ষের এমন আচরণ অমানবিক ও অগণতান্ত্রিক। দ্রুত তাদের কাজে ফিরিয়ে না নেওয়া হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন