রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • তালের ফোপরার পায়েস: ঘরে বানানোর সহজ রেসিপি

    তালের ফোপরার পায়েস: ঘরে বানানোর সহজ রেসিপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তালের ফোপরা দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের পায়েস। পাকা তাল খাওয়া হলে তার বীজ বা আঁটি জমিয়ে রাখা হয়। ধীরে ধীরে তার ভেতরে তৈরি হয় ফোপরার। আঁটি কেটে তার মধ্য থেকে ফোপরা বের করে আনা হয়। এই ফোপরা কাঁচাও খাওয়া যায়। তবে এর পায়েসও বেশ সুস্বাদু। ফোপরা নিজেই মিষ্টি স্বাদের, তাই তৈরির সময় এতে চিনি কম ব্যবহার করতে হয়। চলুন জেনে নেওয়া যাক, তালের ফোপরার পায়েস তৈরির রেসিপি-

    উপকরণ:

    • তালের ফোপরা – ২০০ গ্রাম

    • দুধ – ১ লিটার

    • চিনি – স্বাদমতো

    • খোয়া ক্ষীর – ঐচ্ছিক

    • এলাচ – ২টি

    • দারুচিনি – ২টি

    প্রস্তুত প্রণালী:

    1. পাকা তালের আঁটি কেটে তার মধ্য থেকে ফোপরা বের করে ধুয়ে ছোট ছোট টুকরো করুন।

    2. একটি পাত্রে দুধ গরম করে হালকা ঘন করুন।

    3. ঘন দুধে তালের ফোপরা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন।

    4. স্বাদমতো চিনি দিয়ে মিশান।

    5. এলাচ ও দারুচিনি ভাঙা অবস্থায় যোগ করুন।

    6. দুধ ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে উপরে খোয়া ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ