রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শীত শেষ, বাগান সাজানোর প্রস্তুতি শুরু করুন

    শীত শেষ, বাগান সাজানোর প্রস্তুতি শুরু করুন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের আমেজ কাটিয়ে প্রকৃতিতে বইছে ফাল্গুনের হাওয়া। শীত বিদায়ের সময় বাগানকে পরের ঋতুর জন্য প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। শীতকালীন ফুল যেমন চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়ার মরসুম শেষের পথে, তাই বাগান এবার সাজাতে হবে গ্রীষ্মের ফুলে। এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি ও কিছু গুরুত্বপূর্ণ কাজ। তপ্ত গ্রীষ্মে আপনার বাগান যাতে সতেজ ও ফুলে ফুলে ভরা থাকে, তার জন্য এখনই নিতে হবে বিশেষ প্রস্তুতি।

     বাগান প্রস্তুত করার কিছু জরুরি টিপস নিচে তুলে ধরা হলো:

    চারা: শীতের মরসুমের শুকিয়ে যাওয়া ফুলগুলি এখন কেটে ফেলার সময় হয়েছে। আবার ডালিয়া, চন্দ্রমল্লিকার শুকনো গাছগুলি থেকে নতুন চারা তৈরি করার জন্যও এই সময়টাই আদর্শ। চন্দ্রমল্লিকা ফুল ফুটে শুকিয়ে গেলে কাঁচির সাহায্যে সেগুলি ডাঁটি-সহ কেটে ফেলতে হবে। শুকনো ফুল এক ইঞ্চি ডাঁটি-সহ কেটে পরিষ্কার করে নিলে সেখান থেকে ধীরে ধীরে নতুন শাখা গজাবে।

    মাটি: গাঁদা, ডালিয়ার শুকিয়ে যাওয়া গাছগুলি উপড়ে ফেলে পরের ঋতুর জন্য মাটি তৈরির প্রস্তুতি নিতে পারেন। টব থেকে মাটি বার করে নিন। তাতে প্রয়োজনমতো কোকোপিট, গোবর বা জৈব সার মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারেন। মাটিগুলি ঝুরো করে আবার নতুন করে টবে ভরতে হবে। এতে পরের পর্বে চারা রোপণ করতে সুবিধা হবে।

    নিষ্কাশন: ফুলের গাছ হোক বা সব্জির গাছ— গাছের গোড়ায় জল জমলেই ক্ষতি। টবে মাটি আটকে এর জল নিষ্কাশন পদ্ধতি দুর্বল হয়ে পড়ে। সে কারণে মাটি খুঁড়ে আলগা করে দিন। টবের নীচের ছিদ্রমুখগুলিও পরিষ্কার করে ফেলা জরুরি।

    আগাছা: টবে বা বাগানে আগাছা বেড়ে উঠলে সেগুলি ছেঁটে দিন। তা ছাড়া, ফুল-ফলের গাছকে ছোট কিন্তু ঝোপের মতো আকার দিতে হলে সঠিক কায়দায় ডাল ছাঁটতে হয়। এমন কোনও গাছ থাকলে, তার ডালপালা ছেঁটে নিন।

    পোকার হানা: পোকার হানা থেকে গাছ বাঁচাতে মাঝেমধ্যে জীবাণুনাশক স্প্রে করা প্রয়োজন। রাসায়নিক কীটনাশকের বদলে প্রয়োজন মতো সাবান জল, নিম তেল জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে।

    অবস্থান বদল: শীতে যে ভাবে বাগানে রোদ আসে, গরমে তার দিক পরিবর্তন হয়। প্রয়োজন বুঝে টবের অবস্থান অদল-বদল করে নিতে পারেন।

    আপনার বাগানকে গ্রীষ্মের জন্য প্রস্তুত করতে আরও বিস্তারিত জানতে আইফার্মার (iFarmer) বা কৃষি বিষয়ক পোর্টালগুলো দেখতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ