রবিবার, ২৬ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপির সমর্থিত এবং ডাকসুর সাবেক ভিপি পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের ট্রাক মার্কার প্রার্থী নুুরুল হক নুর এর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সংবাদ সম্মেলন করেন ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন।

    দশমিনা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন এর ঘোড়া মার্কার প্রার্থীর পক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়ন নির্বাচনী নলখোলা কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।

    পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসেনর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন- ভোটারদেরকে কালো টাকা প্রদান, বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হ্যান্ড মাইক দিয়ে মিছিল, নিজেদের অফিস ও কর্মীদের বাসগৃহে নিজেরা আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, অবৈধ ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট প্রদান এবং সমগ্র নির্বাচন এলাকার ভোট কেন্দ্র দখলের আশঙ্কা করছি। 

    প্রশাসনের কাছে দাবী জানাই আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছে সে সব মামলার সঠিক তদন্ত করা হলে মিথ্যা মামলা প্রমানিত হবে এবং সকল নেতাকর্মীরা অব্যহতী পাবে। আপনারা সবাই ধৈর্য ধারন করুন বিজয় আমাদের সুনিশ্চিত এবং কাছাকাছি।

    তিনি আরো বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থকে ভোট দেবেন।

    এসময় উপস্থিত ছিলেন-দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল আলীম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফকরুজ্জামান বাদল,  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ওহাব চৌধুরি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এনামুল হক রতন ও দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মোল্লা প্রমূখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন