রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চোখের নীচের কালি ও ফোলা ভাব? জেনে নিন সহজ সমাধান

    চোখের নীচের কালি ও ফোলা ভাব? জেনে নিন সহজ সমাধান
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চোখের নীচের কালো দাগ, ফোলা ভাব এবং বলিরেখা অনেকের জন্য মুখের সৌন্দর্য নষ্টের অন্যতম কারণ। ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও চোখে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হয়তো লক্ষ্য করবেন চোখের নীচের অংশ বা গোটা চোখ ফোলা ফোলা মনে হচ্ছে। সাধারণত ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি বা পানি ধরে রাখার কারণে এই সমস্যা দেখা দেয়।

    যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিকভাবে ফুলে গেছে এবং মেকআপ দিয়ে ঢাকাও সম্ভব হচ্ছে না, তবে কিছু সহজ উপায় অনুসরণ করে তা কমানো সম্ভব।

    চোখের নীচের ফোলা ভাব দূর করার সহজ উপায়

    টি-ব্যাগ থেরাপি

    দু'টি গ্রিন টি বা ব্ল্যাক টি-ব্যাগ গরম জলে ভিজিয়ে নিন। এরপর সেগুলিকে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এবার চোখ বন্ধ করে ১০-১৫ মিনিট টি-ব্যাগ দু'টি চোখের ওপর দিয়ে রাখুন।

    শসার প্যাক

    বাড়িতে শসা থাকলেই চোখের ফোলা ভাব নিয়ে চিন্তা করার কোনও মানে নেই। শসার গুণে ত্বকের অনেক সমস্যার মতো এটিও দূর হবে। শসাতে রয়েছে প্রদাহনাশক উপাদান। শসা গোল গোল করে কেটে চোখের উপরে রেখে দিন ১৫ মিনিট। এতে চোখের নীচের কালি ও ফোলা ভাব অনেকটা দূর হবে।

    কফি ও মধুর প্যাক

    ১ চা চামচ কফি পাউডার এবং আধ চামচ মধু নিতে হবে। উপকরণ দুটি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। চোখের নিচের সংবেদনশীল ত্বকে হালকা করে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারের পর নারকেল তেল মেখে নিতে পারেন।

    কাঁচা দুধ ও গোলাপ জল

    আাধ কাপ পরিমাণ দুধে ২ চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এতে তুলো ভিজিয়ে চোখের নীচে চেপে রাখুন কিছু ক্ষণ। তিন থেকে চার বার পদ্ধতিটি করুন। এতে চোখের নীচের কালি দূর হবে এবং চোখের চারপাশের ত্বকও সতেজ ও টানটান থাকবে।

    চিকিৎসা ও পেশাদার পরামর্শ:

    যদি চোখের নীচের কালো দাগ ও ফোলা দীর্ঘদিন ধরে থাকে বা হঠাৎ বেড়ে যায়, তবে ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

    লেজার থেরাপি, ফিলার বা চর্মরোগের বিশেষ ক্রিম ব্যবহার করে এই সমস্যা কমানো সম্ভব।

    চোখের নীচের ফোলা যদি দীর্ঘস্থায়ী বা আঙ্গুল চাপেও নেমে না আসে, তা স্বাস্থ্যগত সমস্যার লক্ষণ হতে পারে।

    বিশেষজ্ঞরা মনে করান, চোখের নীচের ফোলা ও কালচে দাগ শুধুমাত্র সৌন্দর্যগত সমস্যা নয়, এটি ঘুম, পানি ধরে রাখা, অ্যালার্জি বা স্বাস্থ্যজনিত সমস্যা সম্পর্কিতও হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ