রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ভোলায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক

    ভোলায় অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। 

    শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠিরমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- হাসান আলী (৪৪) ও সেলিম গাজি (৪৮)। তারা ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।

    নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে কাঠিরমাথা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    নৌবাহিনী আরও জানায়, আটকরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

    উদ্ধার অস্ত্রসহ আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন