রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • পটুয়াখালীতে বার্ষিক ক্রীড়া ও বৃত্তি প্রদান

    পটুয়াখালীতে বার্ষিক ক্রীড়া ও বৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও শাহনাজ বেগম ফোরকেত স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও ক্রীড়ায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ৯টায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া চর বাঁশবাড়িয়া১৪৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগীতা ও বৃত্তি প্রদান করা হয়। ১৪৫ নম্বর চর বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.  আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তরিকুল ইসলাম সাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিটলারুজ্জামান। 

    বিশেষ অতিথি ছিলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা মোসা. মরিয়ম পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি অ্যাডুকেশন ট্রেনিং সেন্টার, (ইউপিইটিসি) মোঃ মনিরুল ইসলাম, জমি দাতা আলাউদ্দিন হাওলাদার, সাবেক শিক্ষক শাহ আলম হাওলাদার, ইউপি সদস্য হেল্লাল উদ্দিন, সমাজ সেবক মামুন হাওলাদার, সমাজ সেবক তপু হাওলাদার, ভোলার মনপুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসান (রাসেল) হাওলাদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন রাড়ি, ব্যবসায়ী মো. শাহ জাহান বেপাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম  রাড়ী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম হাওলাদার, গ্রাম পুলিশ দুলাল চৌকিদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জলিল হাওলাদার বাড়ির জামে মসজিদের প্রেস ইমাম মাওলানা মো. কাওসার আলম ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী-অবিভাবক সহ স্থানীয় গন্যমান্যবৃক্তিবর্গ প্রমুখ।

    শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রাফি। এছাড়া ক্রীড়া শেষে উপস্থিত অতিথিদের মধ্যে পুকুর হাঁস ধরা প্রতিযোগীতা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন