রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুস্বাদু বিটরুট হালুয়া তৈরি করুন ঘরেই

    সুস্বাদু বিটরুট হালুয়া তৈরি করুন ঘরেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হালুয়া পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! বিশেষ করে মিষ্টি খাবারের ভক্তদের কাছে হালুয়া একটি প্রিয় রেসিপি। সাধারণত ছোলা বা সুজির হালুয়া বেশি খাওয়া হয়, তবে এবার চলুন একদম ভিন্ন স্বাদে তৈরি করি বিটরুটের হালুয়া। এটি অতিথি আপ্যায়ন, পার্টি বা বিশেষ অনুষ্ঠানের জন্য একদম উপযুক্ত, সহজে ঘরেই বানানো যাবে।

    আজ চলুন জেনে নেওয়া যাক বিটরুটের হালুয়া তৈরির রেসিপি-

    তৈরি করতে যা লাগবে

    বিটরুট- ১টি

    লবণ- ১ চিমটি

    সুজি- ১/২কাপ

    ময়দা- ১/২কাপ

    ঘি- ১/২ কাপ

    এলাচ- ২টি

    গুঁড়া দুধ- ৩ টেবিল চামচ

    পানি- পরিমাণমতো

    গোলাপ জল- ১/২চা চামচ

    কিশমিশ, বাদাম ও কোকোনাট পাউডার- সাজানোর জন্য।

    যেভাবে তৈরি করবেন

    প্রথমে বিটরুট ধুয়ে গ্রেট করে তারপর ব্লেন্ড করে নিন। এবার বিটের রসটুকু ছেঁকে নিন। একটি ননস্টিক কড়াইয়ে ঘি গরম করে তাতে ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নিন। একটু লালচে ভাব হয়ে এলে তাতে বিটের রস, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে নেড়েচেড়ে নিন। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে গোলাপজল ও কাজু পেস্তা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর পছন্দমতো শেইপে কেটে নিন। উপরে কোকোনাট পাউডার ও কিশমিশ-বাদাম ছিটিয়ে পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ