সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জামায়াত প্রার্থী

    সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জামায়াত প্রার্থী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গানম্যানসহ ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম খালিদুজ্জামান। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ—এমন নিয়ম জানানো হলে তিনি তা মানতে অস্বীকৃতি জানান এবং একপর্যায়ে উচ্চস্বরে তর্কে জড়িয়ে পড়েন।

    ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের প্রবেশপথে দায়িত্বে থাকা সেনাসদস্যরা প্রার্থীর পরিচয় জানতে চাইলে তাঁর সহযোগীরা জানান, তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী। এ সময় নিরাপত্তাজনিত কারণে গানম্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয়।

    এর জবাবে খালিদুজ্জামান সেনাসদস্যদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এবং সেনাবাহিনীকে ‘বিতর্কিত করা হচ্ছে’ বলে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকেই তাঁকে গানম্যান দেওয়া হয়েছে। একপর্যায়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান এবং সেনাপ্রধানের কাছে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।

    ভিডিওতে আরও দেখা যায়, দায়িত্বে থাকা সেনাসদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং স্পষ্টভাবে জানান—ক্যান্টনমেন্টের ভেতরে গানম্যান বা অস্ত্র বহন করা যাবে না, তবে নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর পক্ষ থেকেই নিশ্চিত করা হবে।

    দীর্ঘ বাক্যবিনিময়ের পর খালিদুজ্জামান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্যান্টনমেন্টে প্রবেশ না করেই গাড়ি ঘুরিয়ে চলে যান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন