রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • আটোয়ারীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

    আটোয়ারীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল মমিন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। 

    নিহত মমিন উপজেলার রাঁধানগড় ইউনিয়নের বড়দাপ গ্রামের রশিদুল ইসলামের ছেলে। 

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের আটোয়ারী-বোদা আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আব্দুল মমিন। পরে রাস্তা পার হওয়ার সময় আটোয়ারী বাজারগামী একটি ইজিবাইক মমিনকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    পরে আটোয়ারী থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।  

    এদিকে, ঘটনার পরপরই ইজিবাইক নিয়ে পালিয়ে যান চালক। ইজিবাইক ও চালককে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে। 

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ইজিবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন