সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে তাদের দলের নারীদের প্রতি অসম্মান: তারেক রহমান

    ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে তাদের দলের নারীদের প্রতি অসম্মান: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যশোরে নির্বাচনী জনসভায় বলেছেন, ১৯৭১ সাল থেকেই কিছু রাজনৈতিক দলের নারীদের প্রতি কোনো দরদ ছিল না। তিনি বলেন, সেই সময় লক্ষ লক্ষ মা-বোন তাদের ইজ্জত হারিয়েছিলেন।

    সোমবার (২ ফেব্রুয়ারি) যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে অসম্মান করা এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়া কোনো নেতা বা দল দেশদরদী হতে পারে না।

    তিনি প্রতিপক্ষের বিতর্কিত মন্তব্য এবং পরবর্তীতে ‘আইডি হ্যাক’ হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে বলেন, “নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যা বলা একেবারেই গ্রহণযোগ্য নয়। যারা অবলীলায় মিথ্যা বলে, তারা কখনো দেশের মঙ্গল করতে পারে না।”

    তারেক রহমান আরও বলেন, প্রতিপক্ষের নারী কর্মীরাও ঘর থেকে বের হয়ে দলের কাজে অংশগ্রহণ করেন। কিন্তু তাদের নেতা নারীদের অসম্মান করে। তিনি উল্লেখ করেন, ইসলাম কায়েমের কথা বললেও নবী (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) একজন স্বনির্ভর ব্যবসায়ী নারী ছিলেন।

    চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালেও এদের পূর্বসূরীরা মা-বোনদের অসম্মান করেছিল। দেশের মানুষ ও নারী সমাজ তাদের কাছে কখনোই নিরাপদ নয়। তারা ভোট প্রক্রিয়া বানচাল করতে উঠেপড়ে লেগেছে। দীর্ঘ বছর পর এবার জনগণকে জবাব দেওয়ার সুযোগ এসেছে। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের অধিকার ফিরে পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন