রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • পদত্যাগ করছেন না সর্বমিত্র চাকমা, জানালেন নিজেই

    পদত্যাগ করছেন না সর্বমিত্র চাকমা, জানালেন নিজেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার্থীদের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিশুদের কান ধরে উঠবস করানোসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনার মুখে সোমবার তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

    রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সর্বমিত্র চাকমা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

    পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মূলত শিক্ষার্থীদের বিষয়টিকেই অগ্রাধীকার দিতে হচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারাও রাজনৈতিক বিরোধী পক্ষের প্ররোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা আমার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। তিনি আরও জানান, গতকাল ও পরশুদিন কয়েকজন ছাত্রী বহিরাগতদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন। এ ঘটনার ফলে প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। প্রশাসনের ব্যর্থতা তাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এ কারণেই তারা চান না যে আমি দায়িত্ব থেকে সরে আসি।

    আগের বিতর্কিত কাজগুলো পুনরায় তার দ্বারা ঘটবে কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজগুলো বিতর্ক তৈরি করলেও শিক্ষার্থীরা আমার কর্মতৎপরতা দেখে, কাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমাকে তারা ফিডব্যাক দিয়েছে। এই জায়গা থেকে তারা থেকে (দায়িত্বে বহাল) যেতে বলছে।

    এদিকে, গতকাল ক্যাম্পাসে অবৈধ দোকানসংক্রান্ত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীর। যেখানে নোটিশ প্রাপ্তির পরবর্তী ১০ ঘণ্টার মধ্যে সর্বমিত্র ক্ষমা না চাইলে তাকে ফৌজদারিতে সৌর্পদ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

    তবে আইনি নোটিশ প্রেরণের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেননি সর্বমিত্র চাকমা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন,  আমি এখনও নোটিশটি পড়িনি, এটা অফিসে রাখা আছে। এমনকি আইনি নোটিশে কী উল্লেখ করা আছে তা সম্পর্কেও তিনি ওয়াকিবহাল না বলে জানান। পরবর্তীতে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেন, আমি তাকে ওয়েলকাম জানাচ্ছি। তিনি (নুরুল গণি) আমাকে কল দিয়ে কি বলেছেন না বলেছেন এটা তিনি নিজেও জানেন। উনিও নিজেও জানেন উনি কার জন্য তদবির করেছেন। উনি যে দোকানটার জন্য তদবির করেছেন সেটাকে উনি নিজের বলে দাবি করেছেন। উনি বলতে পারতেন সেটা তার কোন বড় ভাইয়ের কিন্তু সে নিজের বলেই দাবি করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন