বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কর্মকাণ্ড তদারকি ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করতে ধারাবাহিক সফর চালিয়ে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি সিলেট সফর সম্পন্ন করেছেন তারেক রহমান।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই সফরের পর তার পরবর্তী গন্তব্য হিসেবে নির্ধারিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার আগমনকে ঘিরে চট্টগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই সফরকে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও রাজনৈতিক বার্তা পৌঁছানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রোববার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এই সমাবেশকে ঘিরে তাই চট্টগ্রাম বিএনপিতে বিরাজ করছে ব্যস্ততা ও প্রত্যাশার আবহ।

প্রায় দুই দশক পর তার এই সফর শুধু একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটিকে ঘিরে বিএনপির ভেতরে নতুন করে সাংগঠনিক সক্রিয়তা, নেতৃত্বের দৃশ্যমানতা এবং মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান জানান দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির নেতৃত্বের কাছে এই সফর একটি কৌশলগত পদক্ষেপ। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর দলকে আবার মাঠের রাজনীতিতে সক্রিয় ও দৃশ্যমান করার প্রয়াস হিসেবেই চট্টগ্রাম সফরকে দেখা হচ্ছে। 

দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম বড় মাঠের কর্মসূচি হওয়ায়, তার বক্তব্যকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
চট্টগ্রাম বিএনপির নেতারা মনে করছেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে বড় ধরনের জনসমাগম ঘটাতে পারলে তা জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান জানান দেবে। 

সে কারণেই নগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার পর্যন্ত সাংগঠনিক প্রস্তুতি বিস্তৃত করা হয়েছে। দলীয় কর্মসূচিতে এবার শুধু নেতাকর্মীদের নয়, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির মানুষকে যুক্ত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই সফরকে ঘিরে দলীয় কাঠামোর বাইরে থেকেও সাধারণ মানুষের আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন