বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চলতি মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই

    চলতি মাসে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি জানুয়ারির বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়ে গেছে।

    আগামী দুদিনে তাপমাত্রা কিছুটা কমলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

    আজ মঙ্গলবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

    দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শৈত্যপ্রবাহ না থাকলেও তাপমাত্রা কমতে পারে এবং কিছু এলাকায় কুয়াশার কারণে ভোরবেলা ও সকাল সময় সড়ক চলাচলে সাবধানতা অবলম্বন করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন