সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচন সামনে রেখে জামায়াতের পলিসি সামিটের সূচনা

    নির্বাচন সামনে রেখে জামায়াতের পলিসি সামিটের সূচনা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে নীতিনির্ধারণমূলক আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই এই সামিটের মূল উদ্দেশ্য।

    এই সামিটে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষাবিদ এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। আয়োজকদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে নীতি, উন্নয়ন ও সুশাসন নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সম্মেলন।

    পলিসি সামিটে অর্থনীতি, নির্বাচন ব্যবস্থাপনা, গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাব তুলে ধরা হবে।

    জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, এই সামিটের মাধ্যমে তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে চান এবং দেশের সার্বিক উন্নয়নে নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা চালানো হবে।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। উদ্বোধনী পর্বে সামিটের উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরা হবে। দিনব্যাপী এই সামিটে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে নীতিগত সুপারিশ প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

    জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করতেই এই আয়োজন। 

    এ বিষয়ে জামায়াতের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন